Latest

Country

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভিন্ন বিভাগের প্রধানদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতাল পরিচালনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভা

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল পরিচালনা পর্ষদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি হাসপাতালের সেবার মান উন্নয়ন, সমন্বিত ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মুনীর, বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক রেফাত হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান এবং বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও কার্যকর করা এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন