Latest

Country

জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সীমান্ত এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে ৩৫ বিজিবি। বৃহস্পতিবার ও বুধবার রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকারও বেশি। সীমান্ত সুরক্ষায় মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে বিজিবির এই কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির একটি দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ভোররাতে পাথরেরচরের ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী এলাকায় পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা।

এর আগে, বুধবার দিবাগত রাতে দাঁতভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছটাকরাইবাড়ি এলাকায় অপর একটি সফল অভিযান চালায়। সেই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানা গেছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে। সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি মেনে কাজ করছে।

উদ্ধারকৃত ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন