Latest

Sports

২০৩০ বিশ্বকাপের আয়োজক তালিকা থেকে মরক্কোকে বাদ দেয়ার দাবি স্পেনে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
২০৩০ সালের ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হিসেবে মরক্কোর অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবি উঠেছে স্পেনের পার্লামেন্টে। দেশটির বামপন্থি রাজনৈতিক জোট সুমার স্পেন সরকারকে এ বিষয়ে ফিফা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং পর্তুগাল সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করার আহ্বান জানিয়েছে।
মরোক্কো দল

স্পেনের সংবাদমাধ্যম এল মুন্দো–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বামপন্থি জোট সুমারের পক্ষ থেকে স্পেনের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটিতে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে মরক্কোর ভূমিকা নতুন করে মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুমার জোটের অন্তর্ভুক্ত দল ইউনাইটেড লেফট (ইজকিয়ারদা উনিদা)-এর তিনজন সংসদ সদস্য এবং সংসদীয় দলের একজন আইনপ্রণেতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন।

প্রস্তাবে স্পেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা), স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং পর্তুগাল সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যৌথ আয়োজক দেশগুলোর বিষয়ে বিশেষ পর্যালোচনার উদ্যোগ নেয়।

সুমার জোটের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসর আয়োজনের জন্য বিপুল সরকারি বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং রাষ্ট্রীয় নিশ্চয়তার প্রয়োজন হয়। একই সঙ্গে এমন আয়োজন আন্তর্জাতিক পরিসরে আয়োজক দেশগুলোর ভাবমূর্তির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই আয়োজক দেশগুলোর মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা জরুরি বলে তারা উল্লেখ করেছে।

প্রস্তাবে বিশেষভাবে স্পেনের সেউতা সীমান্তে সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার বিষয়ক দায়বদ্ধতা মূল্যায়নেরও দাবি জানানো হয়েছে।

এ ছাড়া কোনো আয়োজক দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

এর আগে পর্তুগালের রাজনৈতিক দল ‘লিভরে’ও একই ধরনের অবস্থান নেয়। দলটি পর্তুগাল সরকার ও দেশটির ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো এক চিঠিতে স্পেন ও পর্তুগালের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে মরক্কোর অংশগ্রহণ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।

তবে এখন পর্যন্ত ফিফা কিংবা সংশ্লিষ্ট আয়োজক দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন