Latest

Country

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবনির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে মামলাটি দায়েরের পর জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত এই তোরণে আগুন দেওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে গত শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি স্মারক তোরণ নির্মাণ করা হয়। পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্মিত এই তোরণটিতে ওই দিনই গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে তোরণটির নিচের অংশ আংশিক পুড়ে যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন