Latest

Country

গোবিপ্রবিতে নিম্নমানের খাবার নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হওয়া হাতাহাতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য সচিব আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আবাসিক হলগুলোতে মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলসহ মোট পাঁচটি আবাসিক হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হয়। তবে তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলের শিক্ষার্থীদের অভিযোগ, পরিবেশন করা খাবারের মান অত্যন্ত নিম্নমানের ছিল।

ক্ষুব্ধ আবাসিক শিক্ষার্থীরা জানান, খাবারে দেওয়া অধিকাংশ ডিমই ছিল পচা এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর হলের শিক্ষার্থী রাকিউল আলম রানা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও উপযুক্ত জবাবের দাবি জানিয়েছেন।

খাবারের মান নিয়ে অসন্তোষের একপর্যায়ে আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে অভিযোগ জানাতে যান। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান খাবার ভালো হয়েছে বলে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

এই বক্তব্যে সাধারণ শিক্ষার্থীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হাবিবুর রহমানকে মারধর করেন। এতে তিনি আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

এ প্রসঙ্গে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, খাবারের মান নিয়ে অসন্তোষ থেকে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে তারা জেনেছেন। তবে লিখিতভাবে কোনো অভিযোগ জমা পড়েনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত এই ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে পুরো বিষয়টির তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন