Latest

Literature

প্রতিক্ষায়

মঈনুল রনি
মঈনুল রনি

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
যদি হারিয়ে যাই
খুঁজে নিয়ো
যদি উড়ে যাই, শূন্য হয়ে
পিছু নিয়ো, আকাশের বিশালতায়
মঈনুল রনি

যদি পথ হারাই
তবে ভালোবেসো
ভালোবেসো অন্ধকার দিবালোকে
তীব্র ঝরে বা সূক্ষ আকাঙ্খায়
অবারিত জোছনায়

যদি মন ভাঙে কাচের জানালায়
আলো দিয়ো গোধূলি অবেলায়
যদি সময় থেমে যায়
তোমারি অপেক্ষায়
বজ্রপাতে ঝরে পড়ো
বর্ষণের হাওয়ায়
যদি সমুদ্রের গর্জনে মন কাঁদে
ফিরে এসো আকাশের নীলিমায়

যদি পথ হারাও জীবনের মরীচিকায়
খুঁজে নিয়ো এক বরষায়
যদি আকাশের বর্ষণে মনে পড়ে আমায়
জেনে নিয়ো, বুঝে নিয়ো পাশে আছি, মিশে আছি
ভালোবাসার প্রতীক্ষায়।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন