Latest

Country

কুয়াকাটায় সমুদ্রে ট্রলারে জলদস্যু: ১২ জেলেকে পিটিয়ে মালামাল লুট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের অতর্কিত হামলায় আইউব মাঝিসহ ১২ জেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোরে খাম্বা বয়া বাতি এলাকায় এফবি মিম নামের একটি মাছ ধরা ট্রলারে এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল ট্রলারে থাকা লাখ টাকার ইলিশ মাছ, জাল, জ্বালানি তেল ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

আহত জেলেদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ট্রলারের মাঝি আইউব মাঝিকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য জেলেরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত জেলেরা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী জেলেরা জানান, মাছ শিকার শেষে তীরে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ কালো পতাকা ওড়ানো একটি হলুদ ট্রলারে চড়ে ২৫ জনের একদল সশস্ত্র জলদস্যু তাদের ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল ট্রলারে উঠে জেলেদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এতে ট্রলারে থাকা ১৬ জন জেলের মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হন।

ডাকাতরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারে থাকা লক্ষাধিক টাকার মাছ, মাছ ধরার জাল, প্রায় ১ হাজার লিটার ডিজেল এবং ব্যক্তিগত মোবাইল ফোনসহ সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সর্বস্ব হারিয়ে কোনোমতে তীরে ফিরে আসেন রক্তাক্ত জেলেরা।

মহিপুর মৎস্য সমিতির নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বঙ্গোপসাগরে জলদস্যুদের তৎপরতা বাড়ায় সাধারণ জেলেদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। সমুদ্রে নিরাপত্তা জোরদার এবং জলদস্যুদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কোস্টগার্ড নিজামপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খবর পেয়েই তারা অভিযানে নেমেছেন। অন্যদিকে, পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সমুদ্রে নৌ টহল আরও জোরদার করা হবে।

৪১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন