Latest

Country

মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন অতিথিরা।

বুধবার (৫ আগস্ট) মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক ইরাতদ হোসেন।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তা, জামায়াতে ইসলামীর জেলা আমীর, এনপিপি আহ্বায়ক, স্থানীয় জনপ্রতিনিধি এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা পর্বে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মান প্রদর্শন করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক ও বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করার পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন