Latest

Country

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার খালকুলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
দুর্ঘটনাস্থল

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জসিম উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে। ঘটনার দিন সকালে তিনি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকার আশা হোটেলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জসিম। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন