Latest

Country

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল আলম

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক মো. শহীদুল আলম

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তিনি এ পদে কর্মরত অবস্থায় তাঁর নিয়মিত বেতন স্কেলের পাশাপাশি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

চাকরির শর্তাবলী অনুযায়ী, নবনিযুক্ত এই চেয়ারম্যান প্রচলিত বিধি মোতাবেক বিভিন্ন তহবিল যেমন যৌথ বীমা ও ভবিষ্য তহবিলে নিয়মিত চাঁদা প্রদান করবেন। এছাড়া যদি তিনি সরকারি বাসস্থান ব্যবহারের সুবিধা নেন, তবে কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি নিয়ম মেনেই তাঁর অন্য সব চাকরির শর্ত নির্ধারিত হবে।

বর্তমানে এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। নতুন দায়িত্ব পাওয়া মো. শহীদুল আলম এর আগে বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন