Latest

Country

সড়কে চাঁদাবাজি বন্ধে রাজশাহী পুলিশের বিশেষ বৈঠক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে সড়কপথে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধ ও পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে জেলা পুলিশ ও পরিবহন মালিকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। সভায় মহাসড়ক ও জেলা সড়কগুলোতে চাঁদাবাজি প্রতিরোধ এবং যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার সাফ জানিয়ে দেন যে, সড়কে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় বা চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং চালকদের নিরাপত্তা দিতে জেলা পুলিশ সর্বাত্মক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সড়কে সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মালিক সমিতির সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন