Latest

Country

ধলেশ্বরীর ৪০ ফুট গভীর থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোহাগী (১৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার দুপুরে মিরকাদিম পৌরসভার তিলারদী চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আজ ৩ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে নেমে হঠাৎ তলিয়ে যান সোহাগী। স্থানীয়রা তাকে খুঁজে পেতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে প্রথমে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি বিবেচনায় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি চৌকস ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে নদীতে তল্লাশি শুরু করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ডুবুরি দল অত্যন্ত ঝুঁকি নিয়ে নদীর প্রায় ৪০ ফুট পানির নিচে থেকে সোহাগীর নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহটি নৌ পুলিশ এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন