Latest

Country

শরণখোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় রায়েন্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আড়াই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ও নৈতিক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইস মোংলার সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

এই মেডিকেল ক্যাম্পেইনে এলাকার ২৫৫ জন সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়। কোস্ট গার্ডের এ উদ্যোগ স্থানীয় নদী তীরবর্তী ও উপকূলীয় মানুষের চিকিৎসা সংকট দূরীকরণে ভূমিকা রাখছে।

চিকিৎসা সেবার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন কোস্ট গার্ডের কর্মকর্তারা।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জীবনমান উন্নয়নে বাহিনীর এই জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন