Latest

Country

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান: নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার অদূরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কবিরপুর তেলীবাজার এলাকা থেকে সাবিনা খাতুন নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে জামগড়া সিরু মার্কেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ এবং পলাশবাড়ী অফিসার্স হাউজিং এলাকা থেকে ৬৮ পিস ইয়াবাসহ জায়েদুল আলম নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া বেরন এলাকা থেকে ইয়াসিন আরাফাত নামের অপর এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন