Latest

Country

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, অস্ত্রাঘাতে আহত ৩

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চুরির চেষ্টাকালে বাধা দেওয়ায় অভিযুক্তের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর জখম হয়েছেন।
ঈশ্বরদী থানা

পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মানিক হোসেন ওরফে সুমন (৩২), তিনি স্থানীয় সাহাপুর মহাদেবপুর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ঠান্ডাতলা গ্রামের হাবিবুল ইসলামের মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক। দোকানের পাশে থাকা বসতবাড়ি থেকে সন্দেহজনক শব্দ পেয়ে দোকান মালিক হাবিবুল বাইরে বের হয়ে তাকে হাতেনাতে ধরার চেষ্টা করেন। এ সময় মানিক তাঁর কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে হাবিবুলকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

বাবার চিৎকার শুনে দুই ছেলে শাকিল ও শাহাব উদ্ধারে এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন