Latest

Literature

মেট্রো জার্নি

মঈনুল রনি
মঈনুল রনি

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ট্রেন ছুটে চলছে
ভালোবাসা বুনছে
নতুন ভোরের খোঁজে
নব প্রাণের সাজে
নব দুয়ারে আলিঙ্গন
স্বপ্নে বিভোর তরু প্রাণ মন
মঈনুল রনি

আত্মবিশ্বাস নিয়ে এক আকাশ
শানিত দক্ষিনা বাতাস


মিরপুর ১০
প্লিজ মাইন্ড দা গ্যাপ
দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান
প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দা ডোরস

অনর্গল ধাবমানতা
অবিরত অস্থিরতা
অহরহ টানাপোড়েন
হাজারো আলাপন

কত শত আনাগোনা
শূন্যের পানে দিন গণনা
কত শত গর্জন
জীবনের সব আয়োজন

দুঃখ সুখের অর্জন
সময়ের বিয়োজন
অনন্ত বিচিত্র সব আহ্লাদ
অফুরন্ত স্বপ্নের মায়াময় ডাক

মানবিক দ্বন্দ্বের আঘাত
অলীক আর বাস্তবতার সংঘাত
চিন্তার ভাঁজে,
সুখের খোঁজে

কত শত প্রাণ
জীবনের জয়গান
দুশ্চিন্তায় অবগাহন
কষ্টকে আলিঙ্গন
নেক্সট স্টেশন ইস মিরপুর ১১

মিরপুর ১১
দরজাগুলো বাম দিক থেকে খুলবে
দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান
প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দা ডোরস

আরে আরে ভাই, কি করেন
আস্তে ভাই, আস্তে, আর চাপ দিয়েন না ভাই
সামনে জায়গা নাই, পরের টায় আসেন
আপনি একটু চাপলেই তো হয়
আর কত চাপবো, জায়গা আছে?

ট্রেন টির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন আগারগাঁও
দিস ট্রেন ইস বাউন্ড ফর মতিঝিল
নেক্সট স্টেশন ইস আগারগাঁও
দরজাগুলো ডান দিক থেকে খুলবে

নিরাপদ দূরত্ব বজায় রাখুন
আনবো মা আনবো, তোমার জন্য পুতুল আনবো
জি জি খেজুর কেনা হয়ে গেছে, আমি মেট্রো থেকে নেমেই চলে আসছি
স্যার স্যার চলে আসছি স্যার, আমি মেট্রো তে, এইতো স্যার, এখনই নামবো স্যার
নেক্সট স্টেশন ইস ফার্মগেট

ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল,
পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়
জি স্যার, স্যার, স্লাইডগুলো রেডি স্যার জি স্যার স্যার
দেখাতে পারবো স্যার, জি স্যার

চলে আসছি স্যার, এইতো নামবো স্যার জি স্যার
দরজাগুলো বাম দিক থেকে খুলবে
নিরাপদ দূরত্ব বজায় রাখুন
প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দা ডোরস।

৪৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন