Latest

Country

খুলনার কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ও নৌকা জব্দ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার কয়রা উপজেলার নদী সংলগ্ন চরের গোল বাগান থেকে প্রায় ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাংস ও হরিণ শিকারের সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়। তবে বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা রোববার রাতে কয়রা লঞ্চঘাট এলাকায় বিশেষ টহল দিচ্ছিলেন। এ সময় চরের গোল বাগানের ভেতর সন্দেহভাজন চোরা শিকারিদের অবস্থান টের পেয়ে অভিযান চালান তারা। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা নৌকা ও শিকার করা হরিণের মাংস ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

অভিযানে ঘটনাস্থল থেকে ৭০ কেজি হরিণের মাংসের পাশাপাশি দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন এই পুরো অভিযানের নেতৃত্ব দেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী নিধন আইনে অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুযায়ী আদালত চত্বরেই মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। জড়িত চোরা শিকারিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন