Latest

Country

ফরিদপুরে ওয়ান শুটার গানসহ চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ শাহিন মোল্লা (৩৩) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ও চুরিসহ পূর্বের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। শহরের কুটিবাড়ী লাশকারা ঘর সংলগ্ন গুহ লক্ষ্মীপুর এলাকায় শাহিন মোল্লার নিজস্ব বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালীন সময়ে শাহিনের কক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত শাহিন ওই এলাকার তারা মোল্লার ছেলে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহিন মোল্লা এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ইতোমধ্যেই মাদক চোরাচালান ও চুরিসহ কমপক্ষে তিনটি মামলা দায়ের করা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন