Latest

Country

ফরিদপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে গভীর রাতে বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই স্কুলছাত্রীর মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মেয়েটিকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে অচেতন অবস্থায় তাকে বাড়ির পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার কয়েকজনকে শনাক্ত করে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মামলার এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মৃধা ও রহিচ শিকদার নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন