Latest

Country

কুমিল্লা-ফেনীতে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। রোববার (২ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান চালায়।

অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার চৌয়ারা বাজার এলাকায় এবং ফেনীর উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে পাওয়া যায়। এর মধ্যে একটি স্থান সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং অন্যটি সীমান্তের প্রায় ৩০০ গজ ভেতরে অবস্থিত।

১০ বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন