Latest

Country

বাকৃবিতে বর্ণিল আয়োজনে নবীন বরণ, দক্ষ ও মানবিক কৃষিবিদ হওয়ার আহ্বান

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের দেশপ্রেম ও মানবিক গুণসম্পন্ন দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তরুণ প্রজন্মের মেধার সঠিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

রবিবার সকালে আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ও কর্মসূচি কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৬৫ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান আতিক, সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় এই বিদ্যাপীঠ থেকে জ্ঞান অর্জন করে দেশের খাদ্য নিরাপত্তা টেকসই করতে ভূমিকা রাখার তাগিদ দেন। অপরদিকে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ নবীনদের অভিনন্দন জানিয়ে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠে ডিজিটালাইজড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন