Latest

Sports

৮৫ রানেই ইতিহাস, গায়ানার অবিশ্বাস্য শিরোপা জয়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত বড় সংগ্রহই ম্যাচ জয়ের ভিত্তি তৈরি করে। তবে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ফাইনালে সেই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। মাত্র ৮৫ রান করেও দুর্দান্ত বোলিংয়ে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক দল। একই সঙ্গে টি-টোয়েন্টির স্বীকৃত কোনো টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কম পুঁজি নিয়ে জয়ের বিরল রেকর্ডও গড়েছে তারা।

রোববার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারানোর পর স্কোরবোর্ডে মাত্র ২৯ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে গায়ানা। দলের প্রথম আট ব্যাটারের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। এমন কঠিন পরিস্থিতিতে নবম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ম্যাথু ফোর্ড ও ডোয়াইন প্রিটোরিয়াস। দুজনের ৪১ রানের জুটিতে দল কিছুটা ঘুরে দাঁড়ায়।

ফোর্ড ২৩ বলে ২৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। প্রিটোরিয়াস ৩০ বলে ১৭ রান যোগ করেন। শেষদিকে অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির ১১ বলে ১১ রান করে দলের সংগ্রহ ৮৫ রানে পৌঁছে দেন।

স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের হয়ে অনিরুদ্ধ এমানুয়েল ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। সমান তিনটি উইকেট শিকার করেন অভিজ্ঞ পেসার পিটার সিডল।

মাত্র ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও একসময় ৩ উইকেটে ৫৩ রান তুলে জয়ের পথেই ছিল স্যান ফ্র্যান্সিসকো। চার নম্বরে ব্যাট করতে নেমে অলিভার পিক ২৮ বলে সর্বোচ্চ ৩১ রান করেন।

তবে সঞ্জয় কৃষ্ণমূর্তির আউট হওয়ার পর ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। ৫৩ রান থেকে ৫৮ রানে পৌঁছাতেই আরও পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ইউনিকর্নস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

গায়ানার হয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ডোয়াইন প্রিটোরিয়াসও ৩ উইকেট নেন, আর ইমরান তাহির শিকার করেন ২ উইকেট। শেষদিকে পিটার সিডল ২২ বলে অপরাজিত ১৩ রান করলেও পরাজয় এড়াতে পারেননি। নির্ধারিত ওভারের ৯ বল বাকি থাকতেই ৭৯ রানে অলআউট হয়ে যায় স্যান ফ্র্যান্সিসকো।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। স্বীকৃত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কম সংগ্রহ নিয়ে শিরোপা জয়ের ঘটনা এবারই প্রথম। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট আফ্রিকা ট্রফির ফাইনালে ১০৩ রান করে নাইজেরিয়া জিতেছিল, যা এতদিন সর্বনিম্ন স্কোরে ফাইনাল জয়ের রেকর্ড ছিল।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন ডোয়াইন প্রিটোরিয়াস। আর পুরো টুর্নামেন্টে ১০ উইকেট ও ৫৩ রান করে টুর্নামেন্টসেরার স্বীকৃতি পান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন