Latest

Country

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের আদারিয়াতলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিচালিত এই অভিযানে মাদকসহ তাকে হাতেনাতে ধরা হয়। জেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আটককৃত

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই সৈয়দ হাসিব আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন আদারিয়াতলা এলাকার হিরণ নামের এক ব্যক্তির বসত বাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. সুমন (২৩) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন আদারিয়াতলা এলাকার আব্দুল কাদিরের ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য বিবেচনা করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন