Literature
অনেক শূন্যতার মাঝে ডুবে থেকে ভুলে যাই।
ফলাফল
ইভ ফারহানা নার্গিস
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
অনেক শূন্যতার মাঝে ডুবে থেকে ভুলে যাই।
জীবন নামক সুন্দর হরিণীর পদচারণায়
বন- বাঁদারে ঘুরে ঘুরে ক্লান্ত শিকারী
খড়কুটো আঁকড়ে ধরে রাখে পরম স্নেহে
সব কর্মের ফলাফলের নির্বাচনে।
ইভ ফারহানা নার্গিস
অনেক পূর্ণতার পথে এগিয়ে গিয়ে ভুলে যাই।
জীবন নামক যত শতাধিক ফুলের মালায়
এক একটি সুঁতার গিট্টু বন্ধনে বেষ্টিত
উপরি পাওনা হিসেবে ধরে রাখতে চায়
যাতনা ভুলে যায় সহমর্মিতায়।
অনেক দোদুল্যমান অবস্থায় ভেসে থেকে যাই।
জীবন নামক সমুদ্রের ফেনার সঙ্গপণে
তা থৈ থৈ করতে করতে জ্বলে উঠায়
দিকবিদিক ফুলকি ছড়িয়ে ছিটিয়ে একাকার হই
আমার আপনারজন নির্মীত বাসস্থানে।
১৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর