Latest

Country

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থান নিয়ে পুলিশের সংশয়

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিলেট সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলের সত্যতা ও স্থান নিয়ে পুলিশ সংশয় প্রকাশ করেছে। ভিডিওর ভৌগোলিক অবস্থানের সাথে বাস্তবতার মিল না থাকায় বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলার একটি এলাকায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত এই মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা এ সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বন্দি নেতাদের মুক্তির দাবি জানান।

পরবর্তীতে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত এবং জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ তেমুখী ব্রিজ থেকে তেররখাই বাইপাস পর্যন্ত এলাকা পরিদর্শন করেছে। তবে ভিডিওর রাস্তা ও আশপাশের গাছপালা, পিলার বা কাঠামোর সাথে বাস্তব তেমুখী এলাকার কোনো মিল পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ভিডিওর স্থান নিয়ে অস্পষ্টতা থাকলেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুই-তিনজনকে চিহ্নিত করা হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন