Latest

Country

কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের ডাক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ইনসাফপূর্ণ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
খেলাফত মজলিসের কর্মী সম্মেলন

শনিবার সকালে কলাপাড়া পৌর শহরের সদর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা খেলাফত মজলিসের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বরিশাল বিভাগের জোনাল পরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল আহসান।

সভায় বক্তারা একটি ইনসাফপূর্ণ ও কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে চলমান অন্যায় ও জুলুমের বিরুদ্ধে মজলুম মানুষের অধিকার আদায়ে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে তৃণমূলের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, সদস্য মাসুম বিল্লাহ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা। কর্মী সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন