Latest

Country

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার উপজেলার যশলং ইউনিয়নের পুরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই বিশেষ তৎপরতা চালানো হয়। টংগীবাড়ী থানার অন্তর্গত দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই মো. আব্দুর রউফ ও এএসআই মো. সিরাজুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল যশলং ইউনিয়নের পুরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ছোট মাকহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সুজন মৃধা ওরফে জয় (৩০) এবং আনন্দপুর এলাকার মো. সেলিম তাঁতীর ছেলে মো. হাবিব তাঁতী (২০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন