Latest

Country

হিলিতে কলেজ শিক্ষক মশিউর রহমান রানা আর নেই

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মশিউর রহমান রানা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর এই অকাল প্রয়াণে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মশিউর রহমান রানা

পারিবারিক সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মশিউর রহমান রানা শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ ওই দিনই বাদ আছর হিলি আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার ও জানাজা শেষে হিলি কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রভাষক মশিউর রহমান রানার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

৪২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন