Latest

Country

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করলেন তথ্যমন্ত্রী

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে ব্যবহার করার চেষ্টা হলে ধর্মপ্রাণ মানুষই তা প্রতিহত করবেন। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

আজ শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং রাষ্ট্র সবার জন্য সমান। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাষ্ট্র বা সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, তবে তা সাম্প্রদায়িকতার পরিচায়ক। তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা ধর্মের মূল চেতনার পরিপন্থী।

জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মীয় বিশ্বাসকে কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করার চেষ্টা হলে ধর্মপ্রাণ মানুষই সেই অপচেষ্টা চিহ্নিত করবেন। একই সঙ্গে তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও কার্যক্রম জনগণের কল্যাণে নিবেদিত হওয়া উচিত। জনগণ যত দিন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নিজেদের জন্য কল্যাণকর মনে করবে, তত দিন সেই দল জনগণের সমর্থন পাবে।

অনুষ্ঠানে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন