Latest

Country

কুড়িগ্রামে এনসিপির ওপর হামলাকারীদের বিচারের আশ্বাস এমপি আতিকের

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। শুক্রবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিচারের আশ্বাস এমপি আতিক মুজাহিদের

গত বুধবার হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’র চোখ উপড়ে ফেলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিল থেকে ফেরার পথে আরেকজন কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে অতর্কিত হামলা চালানো হয়।

এমপি আতিক মুজাহিদ অভিযোগ করে বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। হামলায় এনসিপির অন্তত ২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে তিনি শুক্রবার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে যান।

এ ঘটনায় জড়িত চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে বলে সংসদ সদস্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিদর্শনের সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ জামায়াত ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন