Latest

National

থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য রোগ: ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য একটি রোগ উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সঠিক চিকিৎসা ও নিয়মিত ব্যবস্থাপনার মাধ্যমে এ রোগে আক্রান্ত অনেক রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
ডা. জুবাইদা রহমান

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। রোগটি প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে দেশের সদর হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে এ রোগ সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। পাশাপাশি নতুন করে নিয়োগ দেওয়া স্বাস্থ্যকর্মীদের থ্যালাসেমিয়া বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন।

অনুষ্ঠানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, রক্তদানের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানো সম্ভব। একই সঙ্গে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্যাভ্যাস থেকে ক্ষতিকর অভ্যাসগুলো বাদ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন