Latest

Country

পঞ্চগড়ে সংবাদ সম্মেলন: ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ ভুক্তভোগীর

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্র হননের প্রতিবাদে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাহেমীন মারিয়া এলিন। স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারে তাঁর পারিবারিক ও সামাজিক জীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
রাহেমীন মারিয়া এলিন

শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রাহেমীন মারিয়া এলিন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তাকে একজন প্রতিমন্ত্রীর নাম জড়িয়ে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন গল্প ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তিকর তথ্যের কারণে সমাজে তাকে ও তার পরিবারকে তীব্র মানসিক হেনস্তার শিকার হতে হচ্ছে।

লিখিত বক্তব্যে এলিন বলেন, একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি করতেই পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে মেতেছে। যাচাই-বাছাই ছাড়া সামাজিক মাধ্যমে এ ধরনের মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো ডিজিটাল নিরাপত্তা ও প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই সাইবার অপরাধের পেছনে থাকা মূল হোতাদের চিহ্নিত করার দাবি জানান। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সত্যতা নিশ্চিত না হয়ে যেকোনো ধরনের স্পর্শকাতর সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকারও আহ্বান জানান এলিন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন