Latest

Country

মানিকগঞ্জে সাগরের মৃত্যুর রহস্য উন্মোচন: প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর সাগর আহমেদ হত্যা রহস্যের জট খুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল হোতা আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মূল হোতা আনোয়ার হোসেন আনু

গত শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার জয়িতা শিল্পী। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাতে সাগর ও তাঁর এক বন্ধু মোটরসাইকেলযোগে চর ঘোস্তা খেয়াঘাট এলাকায় যান। সেখানে স্থানীয় কয়েকজন মাদক থাকার অভিযোগ তুলে তাঁদের আটকে রেখে চাঁদা দাবি করেন। টাকা পরিশোধের পর সাগরের বন্ধু মুক্তি পেলেও, ভয়ে সাগর কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন।

ঘটনার দুই দিন পর ২৯ জুলাই বাঘিয়া ঘাট এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিবিআই জানিয়েছে, আসামিদের ভয়ভীতি ও অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন