Latest

Sports

মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
একসময় স্প্যানিশ লিগের এল ক্লাসিকোতে ছিলেন লিওনেল মেসির প্রতিপক্ষ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সিতে দুজনের লড়াই ছিল ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। এবার সেই মেসির সঙ্গেই একই দলে খেলবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই আর্জেন্টাইন তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন কাসেমিরো। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর সাবেক প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ব্রাজিলের এই তারকা মিডফিল্ডার।

কাসেমিরো বলেন, মেসি ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় নন, তিনি ফুটবলেরই একজন ঈশ্বর। ইন্টার মিয়ামিতে এসে তার লক্ষ্য মেসি ও দলকে সাফল্য পেতে সহায়তা করা।

ব্রাজিলিয়ান এই ফুটবলার বলেন, ‘আমি এখানে এসেছি মেসি ও ইন্টার মিয়ামিকে সাহায্য করতে। সে ফুটবলের অন্যতম ঈশ্বর, বরং ফুটবলের ঈশ্বরই। তার সঙ্গে খেলা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই এবং তাকে আরও মহান করে তুলতে চাই।’

লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথে বহুবার মুখোমুখি হয়েছেন কাসেমিরো ও মেসি। প্রতিপক্ষ হিসেবে মেসিকে আটকানোর কঠিন অভিজ্ঞতাও রয়েছে তার। তবে এবার সতীর্থ হিসেবে মেসির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কাসেমিরো।

মেসিকে আটকানোর সেই সময়ের কথা স্মরণ করে কাসেমিরো বলেন, ‘আমি জানি, তাকে থামানো অসম্ভব। আমি কখনোই একা সেটা করতে পারিনি। সব সময় সতীর্থদের সাহায্য প্রয়োজন হয়েছে। আর তার সঙ্গে মাত্র দুইটি অনুশীলন করেই বুঝেছি, তাকে থামানো এখনো অসম্ভব।’

ইন্টার মিয়ামির হয়ে অভিষেকও হয়ে গেছে কাসেমিরোর। মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবারের মতো মিয়ামির জার্সিতে মাঠে নামেন তিনি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে এবার একই লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত এই ব্রাজিলিয়ান তারকা।

এদিকে কাসেমিরোর হাতে ইন্টার মিয়ামির গোলাপি জার্সি তুলে দেওয়ার অনুষ্ঠানে ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস এমএলএসের চলমান তদন্তে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন