Latest

National

রাতে ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদিনের সরকারি কর্মব্যস্ততা শেষে রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি সচিবালয় থেকে বের হয়ে নিজেই গাড়ি চালিয়ে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি নিজেই গাড়ি চালান এবং নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ফার্মগেট পরিদর্শনের পর প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় যান। পরে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী, বনানী চেয়ারম্যান বাড়ি ও বনানী এলাকা ঘুরে গুলশানের বাসভবনে ফেরেন।

পরিদর্শনের সময় গাড়িতে বসেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে নগর ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা এ সময় গাড়িবহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে বিভিন্ন সরকারি কাজে ব্যস্ত ছিলেন। দিনের কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকা উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাজধানীর সড়ক ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন