Latest

Country

রাজশাহীতে লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। আগামী রোববার এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে থাকা দালিলিক ও মৌখিক তথ্য-প্রমাণ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর ট্রাইব্যুনালে এই ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। আগামী ২ আগস্ট এই অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির এবং রকি কুমার ঘোষসহ আরও অনেকে। অভিযুক্ত ৩৮ জনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালে দমন-পীড়ন ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গুলিতে নির্মমভাবে নিহত হন আন্দোলনকারী রায়হান আলী। একই দিন শাহ মখদুম কলেজের সামনে অপর এক হামলায় আনজুম সাকিব নামের আরেকজন নিহত হন।

এছাড়া এসব সহিংসতায় সালমান ওরফে শিমুলসহ অন্তত ৪৫ জন আন্দোলনকারী গুরুতর আহত হন। রাজশাহী শহরের শেখেরচক স্বচ্ছ টাওয়ার, শাহ মখদুম কলেজ, পদ্মা নদীর বেড়িবাঁধ ও আলুপট্টি মোড় এলাকায় সংঘটিত এসব নৃশংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন