Latest

Country

ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সেমিনার

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ময়মনসিংহে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মাদককে ‘না’ বলার আহ্বান জানান অতিথিরা।
সেমিনার

ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিশেষ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ‘মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। তিনি তরুণদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁদ মিঞা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজলের সভাপতিত্বে সেমিনারে মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাদক ও এর ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করতে এ ধরণের আয়োজন অত্যন্ত জরুরি। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন