Latest

Country

বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নতুন করে কোনো ধরনের কর বৃদ্ধি করা হয়নি। নগরকে আধুনিক, সবুজ ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে।
বাজেট ঘোষণা

বরিশাল সিটি কর্পোরেশনের ২৪তম বাজেট ঘোষণা করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বৃহস্পতিবার বিকেল ৪টায় সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, বরিশালকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগর গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

ঘোষিত বাজেটে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একটি বিশেষ মার্কেট নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছে।

এ ছাড়া নগরবাসীর বিশুদ্ধ পানির সুবিধা বাড়াতে পানির এটিএম বুথ স্থাপন এবং পরিবেশ উন্নয়নে একটি ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি কর্পোরেশন জানিয়েছে, বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি, নগর ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন