Latest

Country

বরগুনায় চোরাই অটোরিকশা উদ্ধারের সূত্র ধরে ২ বোন গ্রেপ্তার

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার সদর উপজেলায় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধারের সূত্র ধরে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় একটি আলমিরা থেকে ৯ লাখ ৩০ হাজার টাকা এবং প্রায় সাত ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব সম্পদের উৎস যাচাই এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃত ২ বোন

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন একই গ্রামের বাসিন্দা খাদিজা ও মরিয়ম। তারা সম্পর্কে আপন বোন।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই দিবাগত রাতে একটি চোরাই অটোরিকশা উদ্ধারের উদ্দেশ্যে সোহেল-খাদিজা দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান। পরে বাড়ি থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়।

এরপর অটোরিকশার যন্ত্রাংশ উদ্ধারের জন্য স্থানীয়দের উপস্থিতিতে ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি নতুন আলমিরা পুলিশের নজরে আসে। আলমিরা সম্পর্কে জানতে চাইলে খাদিজা দাবি করেন, সেটি তার নয়; তার বোন মরিয়মের।

পরে পুলিশ মরিয়মের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে তার স্বামী ইব্রাহীম পালিয়ে যান। মরিয়মের কাছ থেকে আলমিরার চাবি নিয়ে সেটি খোলা হলে ভেতর থেকে ৯ লাখ ৩০ হাজার টাকা এবং ৬ ভরি ১১ আনা ৫ রত্তি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে খাদিজা ও মরিয়মকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া দুই নারীর বিরুদ্ধে চুরি, চোরাই মাল সংরক্ষণ এবং চোরাই মাল ক্রয়-বিক্রয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, মরিয়মের স্বামী সোহেল ঢাকায় সিএনজি চালক হিসেবে কাজ করেন। তার বিরুদ্ধে ছিনতাই, মলম পার্টি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এসব নগদ অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন