Latest

Country

পদ্মায় নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার বাবা-ছেলের মরদেহ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পদ্মা নদীতে বালুবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ দুই দিন উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার কুষ্টিয়া ও রাজশাহীর পৃথক এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ উদ্ধার

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছালে পদ্মার উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি তলিয়ে যায়। ওই নৌকায় থাকা মোট আটজন যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি কাউসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল হক নিখোঁজ হন।

নিখোঁজদের সন্ধানে গত মঙ্গলবার থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশ যৌথ উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর প্রবল স্রোতে মরদেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ভেসে যায়। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী সেতু সংলগ্ন পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা কাউসার আলীর মরদেহ উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর, দুপুর একটার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকা থেকে ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এই বাবা-ছেলের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায়। উদ্ধারকাজ সমাপ্তির পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন