Latest

National

সচিবালয়ে ৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি সরকারি নিয়োগপত্র তুলে দিয়েছেন। কর্মসংস্থানের মাধ্যমে তাঁদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার আয়শা আক্তার, সিরাজগঞ্জের নীলা খাতুন এবং নড়াইলের মো. হাসমত আলী।
৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাঁদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় যুক্ত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তারকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। জন্মগতভাবে দুই হাত না থাকলেও তিনি পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে তা গ্রহণ করেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুনও শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই তাঁর দুই হাত নেই। পা দিয়ে লেখালেখি করে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নড়াইল সদর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের জন্য এটি শুধু নতুন কর্মজীবনের সূচনাই নয়, বরং নতুন সম্ভাবনা ও আত্মবিশ্বাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এদিকে তিন প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি চাকরির সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন