Latest

Country

হিলিতে ধান ক্রয়ে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহে অনিয়ম ও সিন্ডিকেটের তথ্য অনুসন্ধান করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী। অভিযুক্তের বিরুদ্ধে সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে ধান-চাল কেনাবেচা ও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে প্রকৃত কৃষকদের পরিবর্তে অসাধু একটি চক্র অন্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে ধানের আবেদন জমা দেয়। এই অনিয়মের বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য গত ২১ জুলাই বিকেলে কৃষক তালিকায় থাকা এক ব্যক্তির মোবাইল নম্বরে ফোন করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও মুভিবাংলা টেলিভিশনের হিলি প্রতিনিধি মোঃ মোকছেদুল মমিন (মোয়াজ্জেম)।

আলাপচারিতার কিছু সময় পরই অন্য একটি নম্বর থেকে মোয়াজ্জেমের ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে পরিচয় গোপন রেখে অত্যন্ত অশালীন ভাষায় তাকে গালিগালাজ করা হয় এবং সংবাদ প্রকাশ না করার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই সংবাদকর্মী এবং তার সহকর্মীরা চরম নিরাপত্তা হীনতায় ভোগেন।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, হুমকিদাতা ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী চাল ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন ওরফে ডিলার সাখো। তিনি দীর্ঘদিন ধরে সরকারি খাদ্য গুদামে ধান-চাল কেনাবেচার অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত। ইতিপূর্বেও সরকারি চাল কালোবাজারির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল বলে জানা গেছে।

হাকিমপুর থানায় দায়ের করা এই জিডিতে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ইনকিলাব, যায়যায়দিন ও সমকালের স্থানীয় প্রতিনিধি সহ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন