Latest

Country

মাগুরায় ২০০ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ২০০টি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট।

বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, থিয়েটার ইউনিটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাগুরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পরিত্যক্ত স্থান ও প্রয়োজনীয় জায়গায় পর্যায়ক্রমে এসব গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন