Latest

Country

ফরিদপুরের সদরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় জয়নফ বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে তিনি নিজের রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জয়নফ বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা করানো হলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছিলেন না। এই শারীরিক অসুস্থতা ও তীব্র মানসিক যন্ত্রণার কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে স্বজনদের ধারণা।

সোমবার রাতে জয়নফের স্বামী মোশাররফ সিকদার বাড়ির পাশের একটি চায়ের দোকানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনি ঘরে ও আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের দরজা খুলে ভেতরের আড়ার সঙ্গে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি।

স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে সদরপুর থানার চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করেন।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন