Latest

Country

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের জব্দ করা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সীমান্ত এলাকায় গত কয়েক বছরে অভিযানে এসব মাদক জব্দ করেছিল বিজিবি।

কুমিল্লার কোটবাড়িতে বিজিবির ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় গত তিন থেকে চার বছরে বিভিন্ন অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করেন। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।

অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা, ড্রোন প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তারা আরও জানান, মাদক পাচার রোধে গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন