Latest

Country

মুন্সীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা: চড়া দামে কঠোর ব্যবস্থা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় পর্যাপ্ত সার মজুদের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
সার ও বীজ মনিটরিং কমিটির সভা

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। সভায় কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় ডিলাররা অংশ নেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, বর্তমানে মুন্সীগঞ্জ জেলায় সারের কোনো ঘাটতি নেই। বর্তমানে গুদামগুলোতে ২৪০ মেট্রিক টন টিএসপি, ১৯২ মেট্রিক টন ডিএপি এবং ২৭৭ মেট্রিক টন এমওপি সার মজুদ রয়েছে। ফলে কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং ডিলাররা সময়মতো সার বরাদ্দ পাবেন।

সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সুষম সার ব্যবহারের মাধ্যমে চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, সার নিয়ে কোনো সিন্ডিকেট বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। অনিয়ম পেলেই জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দসহ সার ও বীজ বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন