Latest

Sports

ভোজিনহার জার্সিতে আর থাকছে না পরিচিত নাম, বাধা চিলিয়ান লিগের নিয়ম

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার হোসে এভোরা দিয়াস, যিনি ‘ভোজিনহা’ নামেই বেশি পরিচিত। বিশ্বকাপের পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট হিসেবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলোতে যোগ দিলেও নতুন ক্লাবে নিজের জনপ্রিয় ডাকনামটি জার্সিতে ব্যবহার করতে পারবেন না।

ভোজিনহা

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার হোসে এভোরা দিয়াসকে দলে ভেড়ায় চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। তবে নতুন ক্লাবে যোগ দিয়েই একটি অপ্রত্যাশিত নিয়মের মুখোমুখি হয়েছেন তিনি।

চিলিয়ান প্রিমেরা ডিভিশনের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় জার্সির পেছনে ডাকনাম ব্যবহার করতে পারবেন না। সেখানে অবশ্যই খেলোয়াড়ের সরকারি নাম বা পারিবারিক পদবি থাকতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ফুটবলারকে মাঠেই হলুদ কার্ড দেখানো হতে পারে। পাশাপাশি ক্লাবকেও গুনতে হতে পারে আর্থিক জরিমানা।

এই নিয়মের কারণেই ফুটবলপ্রেমীদের কাছে ‘ভোজিনহা’ নামে পরিচিত এই গোলরক্ষককে নিজের আসল নাম ব্যবহার করতে হবে। আগামী মৌসুমে তার জার্সির পেছনে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’—এই তিনটির যেকোনো একটি লেখা থাকতে পারে।

চিলিয়ান লিগের নিয়ম পরিবর্তন ছাড়া ভোজিনহার পরিচিত ডাকনামটি জার্সিতে ফেরার সুযোগ নেই। আর সেই পরিবর্তনের জন্য প্রয়োজন হবে লিগের সব অংশগ্রহণকারী ক্লাবের মালিকদের সম্মতি, যা বাস্তবে হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

এদিকে শুধু নাম নয়, জার্সি নম্বরেও পরিবর্তন আসতে পারে এই অভিজ্ঞ গোলরক্ষকের। কলো-কলোর ১ নম্বর জার্সিটি বর্তমানে গোলরক্ষক ফার্নান্দো দে পলের দখলে রয়েছে। ফলে নতুন মৌসুমে ভোজিনহাকে ১৬ নম্বর জার্সি পরতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন