Latest

Country

বগুড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসা

সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুপচাঁচিয়া-তালোড়া সড়কের গয়াবান্ধা এলাকায় প্রতিষ্ঠানের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিপুলসংখ্যক সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বক্তাদের অভিযোগ, দীর্ঘ ২২ মাস ধরে কর্মস্থলে সম্পূর্ণ অনুপস্থিত থাকার পরও অধ্যক্ষ নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন। এছাড়াও নতুন শিক্ষক নিয়োগে বড় অঙ্কের ঘুষ গ্রহণ, ভুয়া অডিটের নামে অতিরিক্ত অর্থ আদায় এবং মাদ্রাসার নিজস্ব তহবিল তছরুপের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন আন্দোলনকারীরা। দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু এবং সহকারী অধ্যাপক আশরাফুল আলম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা অবিলম্বে তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন