Latest

Country

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় গুরুতর আহত নারী উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওই নারীর দুই পা ভেঙে গেছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আহত নারী উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী ষোলঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার দুই পা মারাত্মকভাবে ভেঙে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম কিংবা পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির গাড়িটি তাকে চাপা দেয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়ক পারাপারের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করার জন্য তিনি পথচারীদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন