Latest

Country

হারানো ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরাল রাজশাহী পুলিশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী জেলা পুলিশের বিশেষ উদ্যোগে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফোন অবশেষে তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করা এই ফোনগুলো এক অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার। হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

সোমবার সকালে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি বা জিডি করেছিলেন ভুক্তভোগীরা। এর প্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখার একটি চৌকস দল উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলোর অবস্থান শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।

হস্তান্তরকৃত ডিভাইসগুলোর মধ্যে ১০টি ভিভো, ৯টি স্যামসাং, ৯টি রিয়েলমি, ৮টি শাওমি, ৩টি টেকনো, ৩টি ওপ্পো, ২টি ইনফিনিক্স, ২টি আইটেল, ২টি অনার এবং ওয়ানপ্লাস ও নোকিয়া ব্র্যান্ডের ১টি করে মোবাইল ফোন রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ ফিরিয়ে দিতে পেরে পুলিশ বিভাগ আনন্দিত। আগামীতেও উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ তৎপর থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফোন ফিরে পেয়ে উপস্থিত নাগরিকরা পুলিশের এই জনবান্ধব কাজের ভূয়সী প্রশংসা করেন।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন